শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

কোরআন অবমাননা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআনুল কারিম অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ সমাজ। এ জঘন্য ও নিন্দনীয় কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, মাদরাসা শিক্ষক, ইসলামি চিন্তাবিদ, ছাত্র ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, কোরআন মুসলমানদের প্রাণ ও হৃদয়ের কেন্দ্রবিন্দু। এর অবমাননা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। ইসলাম ও মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যে অপচেষ্টা করা হয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে কোরআন অবমাননা বা ইসলামবিরোধী কর্মকাণ্ডের স্থান নেই। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বক্তারা প্রশাসনের কাছে অপূর্ব পালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা জোরদার করার আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হেমায়েত উল্লাহ কাসেমি। প্রধান অথিতির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার। সভায় দেশের বিভিন্ন জেলার ওলামা-মাশায়েখ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ