শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

ফেসবুকে কোরআন অবমাননার পোস্ট, যুবককে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সোহাগ হোসেন (২৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সোহাগ উপজেলার পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে সালাউদ্দিন নামের একটি অ্যাকাউন্ট থেকে আল্লাহ, ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে যুবক নিজেও ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের ইঙ্গিত দেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেলে বিক্ষুব্ধ মুসল্লিরা সোহাগের বাড়িতে গিয়ে পোস্টের বিষয়ে জানতে চান। সে সময় সোহাগ পোস্টের বিষয়টি অস্বীকার না করে তাদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে ও জুতার মালা পরিয়ে দেয়।

খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, সোহাগের মানসিক সমস্যা রয়েছে বলে কিছুদিন আগে জানা গিয়েছিল। ফেসবুক পোস্টের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমরা সবাইকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ