শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

ইমাম-মুয়াজ্জিনদের একটি বেতন কাঠামোতে আনার দাবি সারজিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সারজিস লিখেন, ‘সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন। তাদের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং সাড়ে ৭ হাজার টাকা। গতকাল নামাজ শেষে একটি মসজিদে ইমাম সাহেব এসে বললেন এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। সেই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মসজিদেই থাকতে হয়। কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই।’

তিনি লিখেন, ‘পরবর্তীতে এই বিষয়ে মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে কথা হয়। আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে অন্তত ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার করার আহ্বান জানাই। মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা এর বাস্তবায়ন দেখতে পাবো।’

সারজিস আলম আরও লিখেন, ‘কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন যারা মাসে ৫ হাজার টাকাও বেতন হিসেবে পান না। তাই আমরা এটাও মনে করি, একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ