শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হাসান বাবু (২০) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত হাসান বাবু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি চার বছর আগে উন্নত জীবনের আশায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) ভোররাত ৫টার দিকে জেদ্দা শহরে গাড়ি চালানোর সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সেখানে একটি বেসরকারি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চার বছর আগে আমার ছেলে উন্নত জীবনের আশায় সৌদি আরবে গিয়েছিল। সে জেদ্দায় একটি কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করত। সোমবার ভোরে গাড়ি নিয়ে বের হলে সড়কে দুর্ঘটনার শিকার হয়।

হাসান বাবুর মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলে আমাদের সুখের জন্য বিদেশে গিয়েছিল। আজ তাকে হারালাম। দুপুরে তার সাথের আরেক ড্রাইভার ফোন করে মৃত্যুর খবর জানায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ