সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা নগরীতে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বিভিন্ন বৈষম্যবিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে ২টি সিএনজিতে করে ৮-১০ জন গোপনে এসে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে এসে জয় বাংলা স্লোগান দিয়ে ৩০-৪০ সেকেন্ড ঝটিকা মিছিল করে। পরে পার্কের গেট থেকে সিএনজিতে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ দিনভর অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ১২জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সিএনজিতে আসা ৮-১০ জনসহ ১৫-২০ জন ৩০-৪০ সেকেন্ডে ৩০-৪০ গজের মধ্যে মিছিল করে পালিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি। পরে দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করার নির্দেশ করেছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ