শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচিত ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণ মামলার আসামি আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে সাদুল্লাপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার।

ওসি জানান, মামলার পর থেকে আসামিকে ধরতে সাদুল্লাপুর থানা পুলিশসহ একাধিক দল অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর রাতে পুলিশের একটি চৌকস দল ঢাকার মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের ফসলি জমিতে হলুদ ক্ষেত থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি আইয়ুব আলী।

পরে বিষয়টি পরিবারকে জানালে বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে স্থানীয়রা দ্রুত আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে।

এ ঘটনায় ধর্ষক গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ