শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে তাবলিগের জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গী তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। 
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠাতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন এবং আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরান সাথিদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী  ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ