শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চুনারুঘাটে ইসলামিক মিশন পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের অধীন ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে পরিচালিত ইসলামিক মিশনটি ধর্ম উপদেষ্টা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন - চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ  লিয়াকত হাসান, চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, মিশনে কর্মরত চিকিৎসক ডা. শামছিয়া তাসনিম দ্বীপি, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,  চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীসহ অনেকেই।

চুনারঘাটে প্রান্তিক জনসাধারণের জন্য ইসলামিক মিশন যে সেবা দিচ্ছে, তা দেখে ধর্ম উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় তিনি মিশনের চিকিৎসা সামগ্রী, ওষুধপত্রসহ নানাবিধ সমস্যার সমাধানেরও আশ্বাস দেন। 

পরে ধর্ম উপদেষ্টা চুনারুঘাটের মুরাবন্ধে হযরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী সিপাহসালার  সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ