শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জানুয়ারিতে ঢাকায় আসছেন না মুফতি তাকি উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

নিরাপত্তাজনিত কারণ এবং বেফাক ও হাইয়ার পরীক্ষা সামনে থাকায় আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসছেন না পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বিশ্ববরেণ্য ইসলামী স্কলার মুফতি মুহাম্মদ তাকী উসমানী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাংলাদেশ সফরের প্রধান সমন্বয়ক, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি জানান, জানুয়ারি মাসে দেশের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি ওই সময় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হাইয়ার পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকায় বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন হবে। এসব বিষয় বিবেচনা করেই জানুয়ারিতে মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, “মুফতি তাকী উসমানী সাহেবের সফর নিয়ে আমরা অত্যন্ত আন্তরিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। তবে উলামায়ে কেরাম, শিক্ষার্থী ও সাধারণ মুসলমানদের সুবিধা-অসুবিধার বিষয়টি মাথায় রেখে এই সময়টি উপযুক্ত নয় বলে মনে হয়েছে। তাই পরবর্তী সময়ে অনুকূল পরিবেশে তাঁর সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে।”

তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো স্থায়ী বাতিল নয়; বরং সময়ের কারণে সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পরীক্ষাসংক্রান্ত ব্যস্ততা শেষ হলে নতুন করে সফরের ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকী উসমানী মুসলিম বিশ্বের একজন শীর্ষস্থানীয় আলেম, ফকিহ ও চিন্তাবিদ। দীর্ঘদিন পর তাঁর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশজুড়ে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে সাময়িক এই সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ