শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পিরোজপুরে ওসমান হাদির প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি অফিস মোড়ে পথসভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী শাহ্ নেওয়াজ অভি, পিরোজপুর জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল নাসিব, পিরোজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আল আমিন, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি রাকিব হোসেন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মাহবুবুল আলম নাঈম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকারী ও পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ