শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার জেরে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল ক্ষুব্ধ সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংবাদমাধ্যমের ভবনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

এ নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন।

শশী থারুর বলেন, “সংঘর্ষের কারণে, (দূতাবাসের কর্মকর্তারা) দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি হতাশার। কারণ যেসব বাংলাদেশি ভারতে আসতে চাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা আগের মতো সহজে ভারতের ভিসা পাচ্ছেন না। এমন পরিস্থিতি তাদের আমাদের সরকারের সহায়তার বিষয়টি কঠিন হয়ে যাচ্ছে।”

“আমি আশা করি এখন বা পারে স্বাভাবিকরণ হবে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে বলব, আপনারা প্রতিবেশীর সঙ্গে এই গভীর সম্পর্ককে গুরুত্ব দিন। যেমনটা বাজপায়ী সাহেব বলেছিলেন, ‘আমরা সেখানে আছি যেখানে আমরা আছি, তারা সেখানে আছে, যেখানে তারা আছে। তাদের আমাদের সঙ্গে কাজ করা শিখতে হবে।”

ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে কংগ্রেসের এই এমপি বলেছেন, “সরকারকে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। ঢাকায় থাকা ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং পরিস্থিতি ঠাণ্ডা করার জন্য যা করার দরকার তা করার জন্য অনুরোধ করবে।”

 

ই.ও./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ