বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ বন্দরে আলিফা (১৩) নামে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দড়ি সোনাকান্দা এলাকায় দেলোয়ারের বাড়ির গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী।

আলিফা নাসিক ২০ নম্বর ওয়ার্ড দড়িসোনাকান্দা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে দড়িসোনাকান্দা মিফতাহুল উলূম মাদরাসার শিক্ষার্থী ছিল।

আলিফার মা পারভিন বেগম বলেন, রোববার বিকেল ৪টার দিকে একটি খালি বস্তা দিয়ে প্রতিবেশী তারা মিয়ার বাড়িতে মেয়ে আলিফাকে পাঠানো হয়। তারপর সে বাড়িতে ফিরে না আসায় সন্ধ্যার পর সম্ভব্য সবস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হয়েছে। সোমবার ফজরের নামাজের পর প্রতিবেশী দেলোয়ারের বাড়ির গলিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। আমার মেয়েকে নির্যাতনের পর হত্যা করেছে স্থানীয় মাদকাসক্তরা। মাদকাসক্তদের বিচার চাই।

বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, নিখোঁজের একদিন পর কিশোরীর লাশটি তার নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ও মুখে নখের আচড়, কামড়ের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ