মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেমকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে র‍্যাব পরিচয়ে তরুণ আলেম ও লেখক মাওলানা আইনুল হক ক্বাসেমীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি মাদ্রাসায় নিয়মিত পাঠদান করছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আলেম সমাজসহ বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। অনেকে ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছেন এবং মাওলানা আইনুল হক ক্বাসেমীকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মাওলানা আইনুল হক ক্বাসেমী সিলেটের জকিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের বাসিন্দা। তিনি একটি সুপরিচিত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা শফিকুল হক জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামেয়া ছায়িদিয়া মাইজকান্দি মাদ্রাসার সাবেক মুহতামিম ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর দাদা শ্বশুর ছিলেন হবিগঞ্জের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা তফজ্জুল হক (রহ.)।

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আলেম সমাজ ও শুভানুধ্যায়ীরা দ্রুত বিষয়টি স্পষ্ট করা এবং আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ