মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মৌলভীবাজারে বিন্নিগ্রাম মাদরাসার ফুযালা আবনা সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার সমসেরগঞ্জের বিন্নিগ্রাম এলাকায় অবস্থিত আবু যার আল-গিফারী (রহ.) বালক-বালিকা বিন্নিগ্রাম মাদরাসা ও এতিমখানা-এর ২ যুগপূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী ফুযালা আবনা সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলন শুরু হবে বিকেল ২টা থেকে। বর্ণাঢ্য এ আয়োজনে অনুভূতি, আলোচনা, স্মারকের মোড়ক উন্মোচন, পাগড়ি ও হিজাব বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ দোয়ার আয়োজন রাখা হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন বিন্নিগ্রাম মাদরাসার মুহতামিম ও ফুযালা আবনা পরিষদের সভাপতি মাওলানা শেখ সাদী সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই।

এ ছাড়া দেশসেরা জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম-এর সুরেলা পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি শিক্ষা বিস্তার, মাদরাসার অগ্রগতি তুলে ধরা এবং ফুযালা আবনাদের আরও উৎসাহিত করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ