বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ওসমান হাদির জন্য ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে দোয়ার আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা শাখা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ছাত্র আন্দোলনের জেলা সম্মেলনে এই দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন— ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী।

ইসলামী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি মুহাম্মদ ওয়ালি উল্লাহ সরদারের সভাপতিত্বে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মো. ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলন ঝালকাঠির সভাপতি হাফেজ আলমগীর হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, ইসলামী আন্দোলন যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী, বাংলাদেশ মুজাহিদ কমিটির ঝালকাঠি জেলার ছদর মো. মোখতার আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ