মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচি: ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

একই সঙ্গে ৩০ কর্মদিবসের মধ্যে হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে সংগঠনটি। আবদুল্লাহ আল জাবের জানান, দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত ওসমান হাদির মতোই রাজপথে লড়াই চলবে।

ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশসহ ৬ দাবি মঞ্চ ২৪-এরওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশসহ ৬ দাবি মঞ্চ ২৪-এর

এ সময় শপথে অংশ নিয়ে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি মন্তব্য করেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতেই তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধা।

এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ