মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বৃহস্পতিবার ৪ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলা যাবে টোল ছাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি চলাচল করবে যানবাহন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোলমুক্ত থাকবে।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচল শুরু হয়। পরে আরও কয়েকটি রুট চালু হয়। তবে শুরু থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও পথচারী চলাচল করতে পারছে না।

আগামীকাল ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এতে রাজধানীতে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। সেই বিবেচনায় দুই ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ