মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হলেন মুফতি শামসুদ্দিন জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম বেসরকারি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও প্রধান মুফতি মাওলানা শামসুদ্দিন জিয়া।

বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

মুফতি শামসুদ্দিন জিয়া ইসলামি অর্থনীতি বিশেষজ্ঞ। তিনি এর আগেও বিভিন্ন ব্যাংকের শরিয়া বোর্ডে দায়িত্ব পালন করেন।

এর আগে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ছিলেন ইসলামি অর্থনীতিবিদ ও গবেষক মুফতি শাহেদ রহমানী। তবে তিনি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল শরিয়া বোর্ডের মেম্বার হওয়ায় এই পদে থাকতে পারছেন না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ