মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।

‎বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। ‎

‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন। ‎তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। গুলি নাকি ককটেল এখনও বলা যাচ্ছে না। নিহতের বাড়ি খুলনা। তিনি পাশেই একটা অফিসে কাজ করতেন।‎

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। হঠাৎ করে বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার মাথার খুলি উড়ে গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ