মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, জঙ্গিবাদ ইস্যুতে কারাগারের কয়েদি বা হাজতিদের মাধ্যমে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানায়, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি একটি অপপ্রচার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আতাউর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপদ এবং সুস্থ অবস্থায় রয়েছেন। কারা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে।

কারা কর্তৃপক্ষ সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

আটক আতাউর রহমানকে তিন মাসের ডিটেনশন আদেশসহ গত বুধবার গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ হস্তান্তর করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ