মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

দেড় যুগ পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাবা শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সমাধি প্রাঙ্গণে তিনি আসেন। জুমার নামাজ শেষে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি কবর জিয়ারতের উদ্দেশে রওনা দেন।

তার সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এদিন রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেয় বিএনপি।

এরপর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। তারপর তিনি গুলশানের বাসায় ওঠেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ