মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

৩০ লাখ অনুসারীর ফেসবুক পেইজ হারালেন আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পেজ অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও স্ট্রাইকের অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ তার অফিসিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে পেজটির লিংক ছড়িয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়। যার ফলে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ