মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের যাত্রী মা-শিশু কন্যা নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারে যাত্রী ফেনি জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রীর সাদিয়া কবীর (৩২) ও তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম।

জানা যায়, ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সারোয়ার আলম বলেন, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি মহাসড়কের গোড়াই এলাকায় রাস্তার পাশে থামালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে মা ও শিশু কন্যা নিহত হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ