মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চাঁদা না পেয়ে মাদরাসায় তালা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদা না পেয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি বেসরকারি মাদরাসায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগকারী লবুদা বেগম (৫৬) অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে ও জামাই গঙ্গাচড়া উপজেলার নবনীদাস এলাকায় নিজেদের ক্রয়কৃত জমিতে ‘জান্নাতুল জুলফা আইডিয়াল ইসলামি একাডেমিক মাদরাসা’ প্রতিষ্ঠা করেন। চাকরির সুবাদে তারা ঢাকায় বসবাস করায় মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকেরুল ইসলাম নামের এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদ্রাসা পরিচালকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে মাদরাসা বন্ধ করে দেওয়া ও জমি দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ৯ ডিসেম্বর মাদরাসায় ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে প্রধান অভিযুক্ত রতন মিয়াসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মাদরাসায় প্রবেশ করে আবারও চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদ্রাসা পরিচালকের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মাদরাসার মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ