মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ মোসাব্বির রাহমান বিশেষ প্রতিবেদক

জামে‘আ কুরআনিয়া আরাবিয়া, লালবাগ মাদরাসা-এর শিক্ষক প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রহিম (৮৪) দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে আজ ২৮শে ডিসেম্বর রবিবার মাগরিবের নামায আদায়ের পর লালবাগ মাদরাসার ছাত্রাবাসে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল (২৯ ডিসেম্বর) বাদ যোহর মরহুমের নিজ বাড়ী কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে জানাযার নামায অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মাওলানা আব্দুর রহিম ১৯৪১ সালের ৫ই জুলাই কুমিল্লার মুজাফফরগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আইয়ুব আলী। মাওলানা আব্দুর রহিম কুমিল্লার প্রখ্যাত মুরব্বি মাওলানা শেখ জী রহ. এর কাছে শিক্ষা জীবন শেষ করেন। অত:পর শ্রদ্ধেয় উস্তাদের হাত ধরেই ঢাকায় আসেন এবং ততকালীন লালবাগ মাদরাসার মুরব্বী সদর সাহেব হুজুর রহ. এর হাতে যুবক আব্দুর রহিমকে তুলে দেন।

মাওলানা আব্দুর রহিমের বড় ছেলে মুফতী সাঈদ আহমাদ জামিয়া রহমানিয়া আরাবিয়ার নায়েবে মুফতী হিসেবে কর্মরত আছেন। তার দ্বিতীয় ছেলে মাওলানা ফরিদ আহমাদ জামে‘আ কুরআনিয়া আরাবিয়ার মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। তার তৃতীয় ছেলে মাওলানা শিব্বির আহমাদ ঢালকানগর মাদরাসার সুনামধন্য শিক্ষক হিসেবে নিয়োজিত আছে। হযরতওয়ালার চতুর্থ ও পঞ্চম ছেলে মাওলানা মোক্তার ও মাওলানা শরীফ ঢাকার সুনামধন্য দুইটি মাদরাসায় শিক্ষকতা করে চলেছেন।

মরহুমের বড় ছেলে জামিয়া রহমানিয়া আরাবিয়ার নায়েবে মুফতী, মুফতী সাঈদ আহমাদ দেশবাসীর কাছে তার পিতার মাগফিরাতের দোয়া চান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ