মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সব পর্যায়ের নেতা আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটায় সরাইল উপজেলার উচালিপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদরাসায় আয়োজিত এক জরুরি বৈঠকে তারা এই ঘোষণা দেন।

বৈঠকে জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মেরাজুল হক কাসেমী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাওলানা জহিরুল ইসলাম এবং সদস্য সচিব মাওলানা বোরহান উদ্দীন কাসেমীসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।

দল ত্যাগের কারণ হিসেবে বর্তমান কেন্দ্রীয় মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজীর বিরুদ্ধে দলীয় অনিয়ম, বিশৃঙ্খলা এবং তৃণমূলের নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন তারা। নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ১৯৮৮ সাল থেকে দীর্ঘ সময় ধরে অনেক ত্যাগ স্বীকার করে দলটিকে সুসংগঠিত করেছি। কিন্তু বর্তমান কেন্দ্রীয় মহাসচিবের দলীয় অনিয়ম, বিশৃঙ্খল কর্মকাণ্ড ও নেতাকর্মীদেরকে অবমূল্যায়নের কারণে দলে অবস্থান করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

এ সময় জেলা কমিটির সদস্য সচিব মাওলানা বোরহান উদ্দীন কাসেমী আল্টিমেটাম দিয়ে বলেন, কেন্দ্রীয় মহাসচিবের কারণে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং পর্দার আড়ালে যে অনিয়মগুলো চলছে, তা ধারাবাহিকভাবে আমরা দেশবাসীর সামনে উন্মোচন করব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ