মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

খালেদা জিয়ার শোক বইতে যা লিখলেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। অনেকে নানা মাধমে শোক প্রকাশ করছেন। বিএনপির পক্ষ থেকে গুলশান কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে। সেখানে বিশিষ্ট নাগরিকরা তাদের শোক জানাচ্ছেন। 

এই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। সেখানে তিনি বেগম খালেদা জিয়ার শোক বইতে অনুভূতি লেখেন ও স্বাক্ষর করেন। 

মাওলানা মামুনুল হক লিখেন,  ‘বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের আপোষহীন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি৷’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ