মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শফিকের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাটের জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তার নিজ গ্রাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার দর্শারপাড় এলাকায় তার জানাজা সম্পন্ন হয়।

এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শফিকুল ইসলাম শফিক ওই এলাকার আব্দুল সামাদের ছেলে। বর্তমানে পরিবারটি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব এলাকায় বসবাস করছিল। তিনি গাজীপুর জেলার গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সে বছরের ৫ আগস্ট দুপুরে উত্তরা আজমপুরে ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হন। তিনি দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরে সরকার তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে সকল কাগজপত্র ব্যবস্থা করলে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে অপরাগতা প্রকাশ করেন।

এদিকে, জানাজায় অংশ নেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, ‘দেশের জন্য তার এই ত্যাগ জাতি আজীবন স্বরণ রাখবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।’

ময়মনসিংহ ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা বলেন, ‘মরহুম শফিকুল ইসলাম শফিক ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জামাতে ইসলাম এর পক্ষ থেকে আমরা শহীদ পরিবারের পাশে সব সময় থাকব। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ