মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বিশ্ব ইজতেমা ময়দানে দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনের খুরুজের জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের। আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান  বলেন, খুরুজের জোড়ের দোয়ায় শরিক হতে সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লি দলে দলে আসে ইজতেমা ময়দানে।

দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে ২৫০০ বিদেশি মেহমান ও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়ার আগে আজ রবিবার বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ সাহেব হেদায়েতি বয়ান করেন। হেদায়েতের বয়ানের পরে দোয়া শুরু হয়। সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্দান, তিউনিশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মায়ানমার, জাম্বিয়া, মোজাম্বিক, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহ তা’আলার পথে বের হয়। আরো বেশি জামাত আল্লাহর রাস্তায় বের হতো, সাদপন্থীদের চক্রান্ত ও  সরকারি প্রজ্ঞাপনের কারণে আমাদের মূল মজমাকে বিভক্ত করে যার যার নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ইজতেমার পূর্বে জোড় ইজতেমা ও খুরুজের জোড় সম্পন্ন হয়েছে।

ধর্মপ্রাণ মুসলমানরা চিল্লা বেঁধে দেশ-বিদেশে বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে বেরিয়ে গেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ