মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সেজদারত অবস্থায় মারা গেলেন বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির নলছিটিতে এশার নামাজে সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় আত্মীয়স্বজন, এলাকাবাসী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) এশার নামাজ আদায় করতে গিয়ে সেজদায় মারা যান তিনি। আবুল হোসেন তালুকদার (৬৫) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।

জানা গেছে, কুমারখালী বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে হঠাৎ সেজদায় লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখতে পায় তিনি নিস্তেজ হয়ে আছেন।

আবুল হোসেনের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতেই আদায় করেন। পরে বাজার করার জন্য কুমারখালী বাজারে যান। এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেই আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ তাকে যে অবস্থায় নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। এমন মৃত্যু সবার ভাগ্যে জোটে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ