মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

‘খালেদা জিয়ার আচরণে আলেম-উলামা কখনো ব্যথিত হননি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বা বক্তব্যে কখনো কটূক্তি কিংবা কর্কশ ভাষার প্রকাশ ঘটেনি। তার আচরণে এ দেশের সাধারণ মানুষ ও আলেম সমাজ কখনো ব্যথিত হননি।

সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। রোববার (৪ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি।

প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে মরহুমা বেগম খালেদা জিয়া জাতিকে সঠিক ও দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। শত নির্যাতন ও জুলুমের শিকার হয়েও তিনি কখনো দেশ ত্যাগ করেননি এবং অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি আলেম-উলামাদের স্বার্থে কখনো আঘাত করেননি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই মাদরাসা শিক্ষার ফাজিল ও কামিল পর্যায়কে যথাক্রমে ডিগ্রি ও মাস্টার্সের সমমান প্রদান করা হয়, যা এ দেশের মাদরাসা শিক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। আজ তিনি কোনো একটি দলের নেত্রী নন; বরং সারা দেশের আপামর জনগণের নেত্রীতে পরিণত হয়েছেন- তার প্রমাণ তার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভবিষ্যৎ প্রজন্ম বেগম খালেদা জিয়ার আদর্শ ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি ও উপ-পরিচালক (পওউ) মো. জিয়াউর রহমান প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ