মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

দারুল উলুম রামপুরার দস্তারবন্দি ও ওয়াজ মাহফিল বুধবার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা (বনশ্রী মাদরাসা)-এর উদ্যোগে আগামী ৭ জানুয়ারি ২০২৬, রোজ বুধবার এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি (পাগড়ি প্রদান) ও খতমে বুখারি উপলক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, বুধবার বাদ আসর থেকে বনশ্রী এ-ব্লক, ৫নং রোডের মাথায় (১৬ তলার সামনে) এই ধর্মীয় অধিবেশন শুরু হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে বুখারি শরিফের দরস প্রদান করবেন পাকিস্তানের করাচি থেকে আগত প্রখ্যাত আলেমে দীন, জামিয়া সিদ্দিকিয়ার শাইখুল হাদিস আল্লামা ড. মনযুর মেঙ্গল।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ। মাহফিলে দেশবরেণ্য আরও বহু উলামায়ে কেরাম তাশরিফ আনবেন বলে জানানো হয়েছে।

মাহফিল এন্তেজামিয়া কমিটি ধর্মপ্রাণ সকল মুসলমানকে উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ