মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে চলতে থাকে। এ সময় বিচ্ছিন্ন বগি থেকে যাত্রীরা তারাহুড়ো করে নামতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়।

এ বিষয়ে আড়িখোলা স্টেশনমাস্টার মো. কাইয়ুম বলেন, দড়িপাড়া রেল গেটকিপার ফোন করে বিস্তারিত জানায়, পরে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে তদন্ত করে সংযোগ দেয়। এতে ১ ঘণ্টা ওই লাইন দিয়ে রেল চলাচল বিলম্ব হয়।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ