মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মাগুরায় আজানের সময় মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরায় পৌর এলাকার মসজিদে আযান দেওয়ার সময় আকবর মৃধা (৮৫) নামে এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) আসরের নামাজের আযান দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

আকবর মৃধা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের মৃত হানেফ মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকবর মৃধা দীর্ঘদিন ধরে ঘোড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদে নিয়মিত মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার তিনি যথারীতি ফজর ও যহরের নামাজের আযান দেন। তবে আসরের নামাজের জন্য আযান দিতে গিয়ে মসজিদেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

মসজিদের পাশে অবস্থানরত দোকানদার মো. আরিফুল বলেন, আসরের আযান দিতে গিয়ে তিনি সবেমাত্র ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলার পর হঠাৎ আর কোনো শব্দ শোনা যায়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা দ্রুত মসজিদের ভেতরে গিয়ে দেখি তিনি মেঝেতে পড়ে আছেন। পরে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদের পাশের বাসিন্দা মোহাম্মদ শামীম জানান, আমি তখন বাড়িতে শুয়ে ছিলাম। আযানের শুরুটা শুনলেও এরপর আর কোনো আওয়াজ পাইনি। তখন আমার স্ত্রী বলল, কারেন্ট তো ঠিকই আছে, তাহলে আযান থেমে গেল কেন? পরে সবাই মিলে গিয়ে দেখি তিনি মেঝেতে লুটিয়ে পড়ে আছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা একজন নিষ্ঠাবান ও সৎ মানুষের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ