মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

বঙ্গভবনের সামনে দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাত যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীতে বঙ্গভবনের সামনের রাস্তায় দ্রুতগামী গাড়ির নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

‎এ ব্যপারে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এস আই) মাইনুদ্দিন জানান, শুক্রবার (৩ এপ্রিল)  দিবাগত রাতে আমরা খবর পেয়ে ওয়ারী থানার বঙ্গভবনের সামনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এস আই মাইনুদ্দিন আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা জানতে পেরেছি দ্রুতগামী অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ওই যানবহনটি শনাক্তের চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি। তথ্য প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ