মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

লেখক-সংগঠক কাজী সিকান্দারের পরিবারের পাশে ইসলামি লেখক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক, বহু গ্রন্থ প্রণেতা কাজী সিকান্দর গত ২৪ মার্চ আকস্মিক হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। প্রাণপ্রাচুর্যে ভরা, কর্মমুখর এই লেখকের বিদায় সবাইকেই স্পর্শ করেছে। বৃদ্ধা মা, স্ত্রী ও চারজন ছোট্ট সন্তান রেখে গেছেন তিনি। অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।

গত শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ইসলামি লেখক ফোরামের একটি প্রতিনিধি দল নগদ অর্থ এবং এক মাসের বাজার-সদাই নিয়ে কাজী সিকান্দারের কামরাঙ্গীরচরের বাসায় হাজির হন। প্রতিনিধি দলে ছিলেন ফোরামের সাবেক সভাপিত জহির উদ্দিন বাবর, অভিভাবক পরিষদের সদস্য মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নকীব মাহমুদ, প্রকাশনা সম্পাদক আমিন আশরাফ ও সদস্য আবু বকর চৌধুরী।

এ সময় ফোরাম প্রতিনিধিরা কাজী সিকান্দারের শ্বশুর এবং বিশিষ্ট লেখক মাওলানা সাঈদ আহমদের সঙ্গে কথা বলেন। শিশু সন্তানদের পড়াশোনার খোঁজ নেন এবং বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তাছাড়া কাজী সিকান্দারের লেখা গ্রন্থগুলোর যথাযথ প্রকাশ এবং বিভিন্ন প্রকাশনী থেকে ন্যায্য প্রাপ্য আদায়ে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন ফোরাম প্রতিনিধিরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ