মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

যুদ্ধবিরতিতে কমছে তেলের দাম, বিশ্ববাজারে সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

 


নানা জল্পনা-কল্পনা ও রাতভর গভীর উদ্বিগ্নতার পর একদিকে মার্কিন প্রেসিডেন্ট দুই সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে। অপরদিকে, দুই সপ্তাহের জন্য ইরান খুলে দিয়েছে বহুল আলোচিত হরমুজ প্রণালি ।

এরপর থেকেই বিশ্ববাজার রীতিমত ব্যাপক পরিবর্তন ঘটছে। একদিকে, কমছে জ্বালানি তেলের মূল্য, অপরদিকে, শেয়ার বাজারে দেখা যাচ্ছে উল্লম্ফন।


বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৮০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ১৫ শতাংশের বেশি কমে দাঁড়িয়েছে ৯৫.৭৫ ডলারে।

অন্যদিকে, যুদ্ধবিরতির খবরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। জাপানের নিকি ২২৫ (Nikkei 225) সূচক ৫ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই (KOSPI) সূচক প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স (Hang Seng Index) বেড়েছে ২.৮ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এস এন্ড পি/এএসএক্স ২০০ (S&P/ASX 200) সূচকে ২.৭ শতাংশ উত্থান ঘটেছে।

সূত্র: বিবিসি

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ