বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘জামিয়া সিদ্দিকীয়া মহিলা মাদরাসায়’ ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দিকীয়া মহিলা মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নূরানি থেকে শুরু করে সর্বোচ্চ দাওরায়ে হাদিস পর্যন্ত সকল শ্রেণিতে ভর্তি চলছে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

১৯৯০ সাল থেকে প্রতিষ্ঠানটি নারীদের মাঝে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দীর্ঘদিন ধরে এটি একটি আদর্শ মহিলা মাদরাসা হিসেবে সুনাম অর্জন করেছে।

মাদরাসার শিক্ষাসচিব মাওলানা রফিকুল ইসলাম বুলবুল বলেন, বর্তমানে সমাজে নারীদের মাধ্যমে অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। এসব কুসংস্কার প্রতিরোধে মহিলা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানও দুই দশকের বেশি সময় ধরে এই দায়িত্ব সফলভাবে পালন করে আসছে।

তিনি আরও বলেন, মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হযরত আয়েশা (রাঃ)-এর মতো আদর্শ নারী হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

প্রতিবছর এই মাদরাসা থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী আলেমা হিসেবে বের হচ্ছেন, যা সমাজের জন্য গৌরবের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

মাদরাসাটি রাজধানীর মিরপুর-২ এলাকায়, স্টেডিয়ামের ১ নম্বর গেইট সংলগ্ন নূরানি জামে মসজিদের পাশে অবস্থিত।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে: ০১৯২৯-২৮৬৩১০ নম্বরে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ