মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের মাদরাসা দারুর রাশাদের অধীনে পরিচালিত রাশাদ একাডেমি এবারও এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে রাশাদ একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

রাশাদ একাডেমির ১৭ পরীক্ষার্থীর মধ্যে ১১ জন ‘এ’ গ্রেড, দুজন ‘এ মাইনাস’ এবং একজন ‘বি’ গ্রেড অর্জন করেছে।

জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থী হলেন—সফওয়ান হোসাইন, সুহাইল আহমাদ ও লোকমান হাদী।

প্রতিষ্ঠানটির শতভাগ পাসের ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সঠিক তত্ত্বাবধানের সমন্বিত ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মাওলানা মুহাম্মাদ সালমান প্রতিষ্ঠিত ব্যতিক্রমী মাদরাসা দারুর রাশাদের অধীনে দীর্ঘদিন ধরে রাশাদ একাডেমি পরিচালিত হচ্ছে। প্রতি বছরই মাদরাসাটি ফলাফলে চমক দেখায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ