দেশের ইসলামি ধারার শীর্ষ গণমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.com/Ourislamtv) আনুষ্ঠানিকভাবে ভেরিফায়েড হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ পেইজটিকে ভেরিফিকেশন প্রদান করে, যার ফলে পেইজের নামের পাশে যুক্ত হয়েছে পরিচিত নীল যাচাইকরণ চিহ্ন (ব্লু টিক)।
পেইজ ভেরিফায়েড হওয়ার মাধ্যমে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের অফিসিয়াল উপস্থিতি আরও সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে পাঠক ও অনুসারীরা সহজেই প্রকৃত পেইজ শনাক্ত করতে পারবেন এবং ভুয়া বা প্রতারণামূলক পেইজের বিভ্রান্তি থেকে মুক্ত থাকবেন।
আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানান, গত এক দশক ধরে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ইসলামি ভাবধারা, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, সমসাময়িক বিশ্লেষণ, শিক্ষা, সংস্কৃতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পাঠকদের কাছে দ্রুত ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করে আসছে। পাঠকদের আস্থা ও ভালোবাসার ধারাবাহিকতায় ফেসবুক পেইজের এই ভেরিফিকেশন অর্জিত হয়েছে।
এ জন্য তিনি গণমাধ্যমটির উপদেষ্টামণ্ডলী, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মূল্যবোধভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Ourislam tv
জেডএম/
