বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

দুইবছরের মধ্যে ‘সায়েদাবাদ’ ও ‘গাবতলী’ বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড সাভারের হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর কিছুটা পরিবর্তন করা হবে। দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে, সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরে যাবে কাঁচপুরে। এভাবে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সোহাগ, গ্রীন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

বাস ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং একটি স্থায়ী শৃঙ্খলা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এই শৃঙ্খলা পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

শেখ রবিউল আলম বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠানামা করায়, সেটি আর করতে পারবে না।

আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড সাভারের হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জের কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর কিছুটা পরিবর্তন করা হবে। দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে, সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরে যাবে কাঁচপুরে। এভাবে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সোহাগ, গ্রীন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

বাস ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং একটি স্থায়ী শৃঙ্খলা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এই শৃঙ্খলা পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

শেখ রবিউল আলম বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠানামা করায়, সেটি আর করতে পারবে না।

জেডএম/

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ