বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

এ বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফ্রান্ক রাউস এবং ফরাসি বিজ্ঞানী অ্যান ল’হুইলিয়ার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

২০২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। কোয়ান্টাম প্রযুক্তির একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করায় তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (০২ অক্টোবর) থেকে। সাধারণত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো পুরস্কারগুলো ঘোষণা হয় সুইডেন থেকে।

গতকাল চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে হাঙ্গেরিয়ান-মার্কিন গবেষক কাতালিন কারিকো ও মার্কিন বিজ্ঞানী ড্রিউ ওয়েইজম্যানের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস একাডেমি। কভিড ১৯-এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে আবিষ্কারের জন্য এই পুরস্কার দেওয়া হয় তাদের।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ