বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ওপেক প্লাসের বৈঠকে সামনে রেখে এমন চিত্র দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে সুদের উচ্চ হারের কারণে তেলের চাহিদা কমতে পারে।

আজ বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ সেন্ট কমে ৯০ দশমিক ৮৬ ডলারের দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডয়েটের দাম ৫ সেন্ট কমে ৮৯ দশমিক ১৮ ডলারে কেনাবেচা হয়েছে।

একদিকে সুদের উচ্চ হার অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতেই চাহিদা কমছে তেলের। কারণ দুর্বল মুদ্রা দিয়ে তেল কেনাটা ব্যয়বহুল।

আইজি এর বাজার বিশ্লেষক ইয়েপ জুন রং বলেছেন, স্থিতিস্থাপক শ্রমবাজারর কারণে ফেডারেল রিজার্ভ সুদের উচ্চ হার দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারে।

অন্যদিকে বৈঠকে বসতে যাচ্ছে তেল উৎপাদকদের সংগঠন ওপেক প্লাস। মনে করা হচ্ছে উৎপাদন নীতি অপরিবর্তিত রাখতে পারে তারা। যদিও রাশিয়া ও সৌদি আরব তেলের উৎপাদন কমোনের মেয়াদ আরও বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ