শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা, নিহত অন্তত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঈদের দিন পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৮ জুন) গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে আইডিএফ।

বুরেজি শরণার্থী শিবিরে চালানো এ বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। নুসেইরাত শিবিরেও বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রাণ গেছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন আরও অনেকে।

এদিকে, দেইর-আল-বালায় বিরতিহীন টহল দিচ্ছে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩৭ হাজার ৩৪৭ ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ