শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হামাসের হামলায় ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন দখলদার ইসরায়েলের ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল ইহসান দাকসা।

রোববার (২০ অক্টোবর) গাজার উত্তরাঞ্চলে তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক সেনা কর্মকর্তা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্নেল ইহসান দাকসা ট্যাংক নিয়ে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন। তিনি যে ট্যাংকে অবস্থান করছিলেন সেটিসহ মোট দুটি ট্যাংকে বিস্ফোরক দিয়ে হামলা চালান হামাসের যোদ্ধারা।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল ইহসান অন্যতম।

৪১ বছর বয়সী ইহসান দাকসা দ্রুজ শহর দলিয়াত আল-কার্মেলের বাসিন্দা ছিলেন। গত জুনে তিনি এই ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব নেন। ২০০৬ সালের আয়তা আস-সাব যুদ্ধে অবদান রাখায় তাকে সম্মানিত করা হয়।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এক বছরের বেশি সময় ধরে চালানো এই বর্বরতায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিন দিন এ সংখ্যা বেড়েই চলছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ