শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দখলদার ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লেবাননের পূর্বাঞ্চলে দখলদার ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। শুক্রবার এ হামলা চালানো হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোনো সতর্কতা জারি করেনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল অঞ্চলে শুক্রবারের হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছেন। এছাড়া ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে দখলদার ইসরায়েলি হামলায় অন্তত দুই হাজার আটশ ৯৭ জন নিহত এবং ১৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন।

সূত্র: এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ