সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে আল-মাওয়াসি অঞ্চলে একটি ক্যাফেতে বসে থাকা মানুষের ওপর ড্রোন হামলায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়। যদিও এই এলাকা ইসরায়েলি সামরিক বাহিনী আগেই নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। খবর আলজাজিরার।

জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) রাতে খান ইউনিসের পশ্চিমে ছোট্ট একটি তাঁবুর ক্যাফেতে ইসরায়েলি ড্রোনের দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই অঞ্চলে সংঘাতের মধ্যেই বেঁচে থাকা সাধারণ মানুষের জন্য এটি ছিল ইন্টারনেট সংযোগ এবং বাইরের জগতের সঙ্গে যুক্ত থাকার বা বড় পর্দায় ফুটবল খেলা দেখার স্থান।

এর আগে, গাজার কেন্দ্রে অবস্থিত আল-আওদা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সোমবার সিরিজ আক্রমণের ফলে ২০ জন নিহত হয়। ইসরায়েলি ট্যাংক পশ্চিম দিক থেকে নুসেরাত শরণার্থী শিবিরে অগ্রসর হয়ে বাসিন্দাদের ও নিরাপদ স্থানে যাওয়া লোকদের ওপর গুলি চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৬০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ