শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অবশেষে তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবশেষে আলোচিত তোশাখানা মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বুধবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি মিঁয়াগুল হাসান আওরঙ্গজেব ২০ লাখ টাকার শিউরিটি বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেন।

আইএইচসির এই রায় ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জন্য বড় অর্জন। কারণ এই আদালতে আর এমন কোনো মামলা অবশিষ্ট নেই, যা তার জামিনের পথে বাধা সৃষ্টি করতে পারে।

পিটিআইয়ের চেয়ারম্যানের আইনজীবী দলের অন্যতম সদস্য সালমান সাফদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জামিন আদেশ হওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, আজ যদি আদেশের লিখিত কপি পাওয়া যায়, তাহলে তার পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকরা কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য আবেদন জানাবেন।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। কারণ গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যেসব মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে, সেগুলোতে এখনও জামিন পাননি তিনি।

ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি সংক্রান্ত বিতর্ক শুরু হয় ২০২১ সালে। পরে ২০২২ সালের আগস্টে পাকিস্তানের নির্বাচন কমিশনে এ ইস্যুতে লিখিত অভিযোগ জমা দেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএলএন) সদস্য মোহসিন নওয়াজ রানঝা। অভিযোগে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকার সময় বিভিন্ন দেশের সরকার প্রধান এবং সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৫৮টি দামি উপহার পেয়েছিলেন ইমরান খান। এসব উপহারের সবগুলো তিনি তোশাখানায় জমা দেননি এবং যেসব উপহার জমা দিয়েছেন— সেগুলো সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে অনেক কম দামে কিনেছেন এবং বাইরে বিক্রি করে দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ