সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

দামেস্কে বিদ্রোহীরা, ‘পালালেন’ প্রেসিডেন্ট আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে জানিয়েছে বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে রোববার (৮ ডিসেম্বর) সকালে এ তথ্য জানায় বিবিসি।

রয়টার্স দেশটির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন।

তবে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসওএইচআর ওয়ার মনিটর বলেছে, দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমান সম্ভবত আসাদকে বহন করেছিল।

এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, "আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।"

সিরিয়ার রাজধানীর এক ভিডিও আল জাজিরা যাচাই করেছে। সংবাদমাধ্যমটির সাংবাদিকরা বলছে, সৈন্যরা শহর ছেড়ে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখানে এখন গুলির শব্দও শোনা যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ