সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

সৌদি দূতাবাস চালুর সিদ্ধান্তকে স্বাগত জানালো আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের কাবুল দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রথমবার সৌদি আরব তাদের দূতাবাস কার্যক্রম পুনরায় শুরু করলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রবিবার সৌদি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে ঘোষণা দেয়, ভ্রাতৃপ্রতিম আফগান জনগণের সব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমদ তাকাল এক বিবৃতিতে বলেন, আমরা কাবুলে সৌদি আরবের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। মন্ত্রণালয় তাদের সঙ্গে সব বিষয়ে সহযোগিতা করবে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তাকাল আরও বলেন, দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। এটি সৌদি আরবে বসবাসরত আফগান নাগরিকদের সমস্যাগুলোর সমাধান এবং তাদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নিতে সহায়ক হবে।

তালেবান সরকারকে এখনও কোনও দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশ কাবুলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ